নিহত গোর্খা লীগ নেতা মদন তামাঙয়ের 12 ফুট লম্বা মূর্তি উন্মোচন হল পাহাড়ে
দি নিউজ লায়নঃ নিহত গোর্খা লীগ নেতা মদন তামাঙয়ের 12 ফুট লম্বা মূর্তি উন্মোচন হল পাহাড়ে। মঙ্গলবার মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অখিল ভারতীয় গোর্খা লীগ নেতা এসপি শর্মা জানান, 2010 সালের 21 মে আপার ক্লাব সাইডের কাছে যেখানে মদন তামাং কে খুন করা হয়েছিল সেখানেই এই মূর্তি বসানো হয়েছে। একসঙ্গে তিনি জানান, এই মূর্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য প্রয়াত নেতাকে সম্মান এবং শ্রদ্ধা জানানো তবে এর সঙ্গে কোন রাজনীতির যোগ নেই। মদন তামাং যে সত্য তুলে ধরতে চেয়েছিলেন, যে কারণে তাকে হত্যা করা হলো। সেই সত্য প্রমাণসহ সামনে আসুক এটাই গোর্খা লিগ চায়। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবাই শাস্তি পাক এই দাবিও এদিন জানানো হয়।

Post a Comment